দোয়া : يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ، وَلِعَظِيمِ سُلْطَانِكَ
উচ্চারণ : ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইনবাগি লিজালালি ওয়াজহিকা ওয়ালি আজমাতি সুলতনিকা।
অর্থ : হে প্রতিপালক! প্রশংসা সব তোমারই। যেমনটা দাবি তোমার মহান রাজত্বের ও তোমার মহামহিম মর্যাদার। [বস্তুত আল্লাহ তায়ালার এই স্তুতিমূলক বাক্যগুলোর অন্য ভাষায় ভাষান্তর করাটা অসম্ভবই বটে। উপরে যা অনুবাদ করা হলো তা শুধু কেবল পাঠকের অনুমানের জন্য । বাংলা অনুবাদ দিয়ে এ শব্দগুলোর মূলভাবধারা পর্যন্ত পৌছা অসম্ভব। তাই দোয়ার প্রকৃত সওয়াব পেতে হলে তা আরবিতেই পড়তে হবে।]
ফজিলত : : হজরত আব্দুল্লাহ ইবনে উমর রা. বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো এক বান্দা উপরোক্ত দোয়াটি পড়লে দুজন ফেরেশ্তার জন্য তার সওয়াব লেখা কষ্টকর হয়ে দাড়াল। তাঁরা বুঝতে পারছিলেন না তার সওয়াবটি কীভাবে লিখবেন। তখন তাঁরা দুজনই আল্লাহ তায়ালার কাছে গিয়ে বলেন; হে আল্লাহ! তোমার এক বান্দা এমন একটি কালেমা পড়লো যার সওয়াব কী লেখব আমরা বুঝতে পারছি না। বান্দা কি বলেছেন আল্লাহ তায়ালা তো ভাল ভাবেই জানেন। তবুও তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে, আমার বান্দা কি বলেছে? তারা বললেন, সে বলেছে كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ، وَلِعَظِيمِ سُلْطَانِكَ. তখন আল্লাহ তায়ালা বললেন, আমার বান্দার কথাগুলো সে যেভাবে বলেছে সেভাবেই লিখে রাখো। সে যখন আমার সঙ্গে সাক্ষাত করবে তখন আমি নিজ হাতেই তাকে তার প্রতিদান দেব।

0 মন্তব্যসমূহ
Ok
Thanks.