بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

اَلۡہٰکُمُ التَّکَاثُرُ ۙ﴿۱

প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে

حَتّٰی زُرۡتُمُ الۡمَقَابِرَ ؕ﴿۲

যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও।

کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ۙ﴿۳

ইহা সংগত নয়, তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে;

ثُمَّ کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ؕ﴿۴

আবার বলি, ইহা সংগত নয়, তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে।

کَلَّا لَوۡ تَعۡلَمُوۡنَ عِلۡمَ الۡیَقِیۡنِ ؕ﴿۵

সাবধান ! তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে অবশ্যই তোমরা মোহাচ্ছ্ন্ন হইতে না।

لَتَرَوُنَّ الۡجَحِیۡمَ ۙ﴿۶

তোমরা তো জাহান্নাম দেখিবেই ;

ثُمَّ لَتَرَوُنَّہَا عَیۡنَ الۡیَقِیۡنِ ۙ﴿۷

আবার বলি, তোমরা তো উহা দেখিবেই চাক্ষুষ প্রত্যয়ে,

ثُمَّ لَتُسۡـَٔلُنَّ یَوۡمَئِذٍ عَنِ النَّعِیۡمِ ﴿۸

ইহার পর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হইবে।