দোয়া : أصبحنا وأصبح الملك لله ، والحمد كله لله ، أعوذ بالله الذي يمسك السماء أن تقع على الأرض إلا بإذنه من شر ما خلق وذرأ، ومن شر الشيطان وشركه

উচ্চারণ : আসবাহনা ওয়া আসবাহাল মালিকু আল্লাহ। ওয়াল হামদুল কুল্লুহু লিল্লাহ। আউজু বিল্লাহিল্লাজি ইয়ামসাকুস সামায়া আন তাকায়া আলাল আরদি ইল্লা বিইজনিহি মিন শাররি মা খালাকা ওয়া জারান ওয়া মিন শাররিম শাইতনি ওয়া শিরকিহি। (তিনবার)

অর্থ : আমরা এবং এ পৃথিবী উভয়েই একমাত্র আল্লাহর জন্যই সকালে উপনীত হয়েছি, এবং সব প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য। আমি আশ্রয় প্রার্থনা করছি ওই আল্লাহর কাছে যার আদেশেই আসমান জমিনে ভেঙ্গে পড়া থেকে বিরত থাকে, আশ্রয় প্রার্থনা করছি তাঁর কাছে তিনি যা সৃষ্টি করেছেন সেসব জিনিসের অনিষ্ট থেকে। এবং শয়তানের অনিষ্ট থেকে ও তার র্শিক থেকে।

ফজিলত : : হজরত কাকা ইবনে হাকিম রহ. বলেন, কাবে আহবার আমাকে বলেছেন, একটি দোয়া যদি আমি না পড়তাম তাহলে ইহুদিরা আমাকে [জাদু করে] গাধা বানিয়ে ফেলতো। তাকে জিজ্ঞেস করা হলো সেটি কোন্ দোয়া? তখন তিনি এ দোয়াটির কথা বললেন। [মুয়াত্তা মালেক-১৭০৭] অতএব কেউ যদি সকালে একবার এদোয়াটি পড়ে তাহলে সে জাদু-টোনার অনিষ্ট থেকে মুক্ত থাকবে। ইনশাআল্লাহ।