দোয়া :أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ.

উচ্চারণ : আউজুবি কালিমাতিল্লাহিত তামমাতি মিন শাররি মা খলাম। (তিনবার )

অর্থ : আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর সব পূর্ণ কালিমাসমূহের উসিলায়, তাঁর সৃষ্ট সকল প্রাণীর অনিষ্ট থেকে।

ফজিলত : : এক.হজরত আবু হুরাইরা [রা.] বলেন; একবার এক লোককে বিচ্ছু দংশন করলে লোকটি ব্যথার কারণে রাতে ঘুমাতে পারল না, সকালে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম বললেন, আরে সে যদি সন্ধ্যা বেলায় এ [উপরোক্ত] দোয়াটি পড়ত তাহলে সকাল পর্যন্ত বিচ্ছুর দংশন তাকে কোনো ক্ষতি করতে পারত না। [মুসলিম-৭০৫৫] দুই. হজরত খাউলা বিনতে হাকিম সুলামি [রা.] রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি কোনো এলাকায় অবতরণ করার পর উপর্যুক্ত দোয়াটি পড়বে ওই এলাকা থেকে প্রস্থান করা পর্যন্ত তাকে কোনো কিছু [কোনো প্রাণী কিংবা মানুষ] কোনো ধরণের ক্ষতি করতে পারবে না। [মুসলিম-৭০৫৩, তিরমিজি-৩৪৩৭] তিন.হজরত আবু হুরাইরা [রা.] রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সন্ধ্যা বেলায় বর্ণিত দোয়াটি তিনবার পড়বে, ওই রাতে কোনো বিষাক্ত প্রাণীর বিষ তাকে কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস বর্ণনাকারী [রাবী] হজরত সুহাইল ইবনে আবি সালেহ বলেন, আমাদের পরিবারের সকলেই এ দোয়াটি মুখস্ত করে নিয়েছিল এবং নিয়মিত তা পড়ত, একদা আমাদের পরিবারের একটি মেয়েকে বিচ্ছু দংশন করল কিন্তু সে এতে কোনো ব্যথাই অনুভব করল না।