بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

لِاِیۡلٰفِ قُرَیۡشٍ ۙ﴿۱

যেহেতু কুরায়শের আসক্তি আছে,

اٖلٰفِہِمۡ رِحۡلَۃَ الشِّتَآءِ وَ الصَّیۡفِ ۚ﴿۲

আসক্তি আছে তাহাদের শীত ও গ্রীষ্মে সফরের

فَلۡیَعۡبُدُوۡا رَبَّ ہٰذَا الۡبَیۡتِ ۙ﴿۳

অতএব, উহারা ‘ইবাদত করুক এই গৃহের মালিকের,

الَّذِیۡۤ اَطۡعَمَہُمۡ مِّنۡ جُوۡعٍ ۬ۙ وَّ اٰمَنَہُمۡ مِّنۡ خَوۡفٍ ٪﴿۴

যিনি উহাদেরকে ক্ষুধায় আহার দিয়াছেন এবং ভীতি হইতে উহাদেরকে নিরাপদ করিয়াছেন।