দোয়া :مَا شَاءَ اللهُ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ أَشْهَدُأَنَّ اللهَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ.

উচ্চারণ : মাশা আল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আশহাদু আল্লাহা আলা কুল্লি শাইয়িন কাদির।

অর্থ : আল্লাহ তায়ালা যা চান তাই হয়। কোনো সামর্থ ও শক্তি নেই একমাত্র আল্লাহ ছাড়া। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তায়ালা সর্ববিষয়ে সর্বশক্তিমান।

ফজিলত : : হজরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বেলা এ দোয়াটি একবার পড়বে ওই দিনের সব ভাল জিনিস তার অর্জন হবে এবং ওই দিনের সব ক্ষতিকর জিনিস থেকে সে নিরাপদে থাকবে। তদ্রুপ যে ব্যক্তি সন্ধ্যাবেলায় এই দোয়া পড়বে ওই রাতের সব ভাল জিনিস তার অর্জন হবে এবং সব ক্ষতিকর জিনিস থেকে সে নিরাপদে থাকবে।