بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

وَیۡلٌ لِّکُلِّ ہُمَزَۃٍ لُّمَزَۃِۣ ۙ﴿۱

দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে,

الَّذِیۡ جَمَعَ مَالًا وَّ عَدَّدَہٗ ۙ﴿۲

যে অর্থ জমায় ও উহা বারবার গণনা করে;

یَحۡسَبُ اَنَّ مَالَہٗۤ اَخۡلَدَہٗ ۚ﴿۳

সে ধারণা করে যে, তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে;

کَلَّا لَیُنۡۢبَذَنَّ فِی الۡحُطَمَۃِ ۫﴿ۖ۴

কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায়;

وَ مَاۤ اَدۡرٰىکَ مَا الۡحُطَمَۃُ ؕ﴿۵

তুমি কি জান হুতামা কী ?

نَارُ اللّٰہِ الۡمُوۡقَدَۃُ ۙ﴿۶

ইহা আল্লাহ্‌র প্রজ্বলিত হুতাশন,

الَّتِیۡ تَطَّلِعُ عَلَی الۡاَفۡـِٕدَۃِ ؕ﴿۷

যাহা হৃদয়কে গ্রাস করিবে;

اِنَّہَا عَلَیۡہِمۡ مُّؤۡصَدَۃٌ ۙ﴿۸

নিশ্চয়ই ইহা উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে

فِیۡ عَمَدٍ مُّمَدَّدَۃٍ ٪﴿۹

দীর্ঘায়িত স্তম্ভসমূহে।