بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
قُلۡ یٰۤاَیُّہَا الۡکٰفِرُوۡنَ ۙ﴿۱
বল, ‘হে কাফিররা!
لَاۤ اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَ ۙ﴿۲
‘আমি তাহার ‘ইবাদত করি না যাহার ‘ইবাদত তোমরা কর
وَ لَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ۚ﴿۳
এবং তোমরাও তাঁহার ‘ইবাদতকারী নও যাঁহার ‘ইবাদত আমি করি,
وَ لَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡ ۙ﴿۴
‘এবং আমি ‘ইবাদতকারী নই তাহার যাহার ‘ইবাদত তোমরা করিয়া আসিতেছ।
وَ لَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ؕ﴿۵
‘এবং তোমরাও তাঁহার ‘ইবাদতকারী নও যাঁহার ‘ইবাদত আমি করি।
لَکُمۡ دِیۡنُکُمۡ وَلِیَ دِیۡنِ ٪﴿۶
‘তোমাদের দীন তোমাদের, আমার দীন আমার।

0 মন্তব্যসমূহ
Ok
Thanks.