‘উরওয়াহ (রহ.) বলেনঃ

অবশ্য ‘আয়িশাহ্ (রাযি.) আমার নিকট বর্ণনা করেছেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুহূর্তে ‘আসরের সালাত আদায় করতেন যে, সুর্যরশ্মি তখনও তাঁর হুজরার মধ্যে থাকতো। তবে তা উপরের দিকে উঠে যাওয়ার পূর্বেই। (সহীহ বুখারী, অধ্যায়ঃ ৯, হাদিস নম্বরঃ ৫২২) ।