দোয়া : هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ (২২) هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ (২৩) هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (২৪) أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم

উচ্চারণ : হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গাইবি ওয়া শাহাদাতি হুয়ার রহমানির রাহিম। হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামিল মুয়মিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাববির। সুবহানাল্লাহি আমমা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওউরি লাহুল আসমাউল হুসনা। ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। (একবার) আউজুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ মাইতানিররাজিম। (তিনবার)

অর্থ : তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময়, পরম দয়ালু। তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনিই অধিপতি, তিনিই পবিত্র, তিনিই শান্তিদাতা, তিনিই নিরাপত্তা বিধায়ক, তিনিই রক্ষক, তিনিই পরাক্রমশালী, তিনিই প্রবল, তিনিই অতীব মহিমান্বিত। তারা যাকে শরিক স্থির করে আল্লাহ তা থেকে পবিত্র, মহান। তিনিই আল্লাহ, সৃষ্টিকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা, তাঁরই রয়েছে সুন্দর নামসমুহ। আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। [সুরা হাশর-২২-২৪]

ফজিলত : : হজরত মাকাল ইবনে ইয়াসার রা.বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; কেউ যদি সকালে ‘আউযু বিল্লাহিস সামীয়িল আলিমি মিনাশ্শায়তানির রাজিম’ তিনবার পড়ে সুরা হাশরের শেষ তিন আয়াত পড়ে, তাহলে তার জন্য সত্তর হাজার ফেরেশ্তা নিযুক্ত করা হয় যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে। যদি ওই দিন সে মারা যায় তাহলে শহিদের মর্যাদা লাভ করবে। তদ্রুপ কেউ যদি সন্ধ্যায় এ আমল করে তাহলেও সে মর্যাদা পাবে। (তিরমিজি-২৯২২,৩০৯০)