দোয়া :سُبْحَانَ اللهِ (৩৩ বার) ٱلْحَمْدُ لِلَّٰهِ (৩৩ বার) اللَّهُ أَكْبَرُ (৩৩ বার) لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيءٍ قدير (একবার)
উচ্চারণ : সুবহানাল্লাহ্| আলহামদুলিল্লাহ্| আল্লাহু আকবার| লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদীর।
অর্থ : আল্লাহ পবিত্র| সমস্ত প্রশংসা মহান আল্লাহর| আল্লাহ্ মহান| আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই, তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান|
ফজিলত : : যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর উক্তরূপে তসবীহ্ পাঠ করে তার সকল গুনাহ্ মার্জিত হয়ে যায় যদিও তা সমুদ্রের ফেণরাশির মত অফুরন্ত হয়। যে প্রত্যহ ১০০ বার ‘সুবহানাল্লাহি ও বিহামদিহী’ পাঠ করে তার পাপরাশি সমুদ্রের ফণরাশির ন্যায় অপরিসীম হলেও তা ক্ষমা করা হয়।

0 মন্তব্যসমূহ
Ok
Thanks.