‘আবদুল্লাহ ইবনু ‘আববাস (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ

একবার সূর্য গ্রহণ হলো। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। অতঃপর বললেনঃ আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। আজকের মত ভয়াবহ দৃশ্য ইতোপূর্বে কখনো দেখিনি। (সহীহ বুখারী, অধ্যায়ঃ ৮, হাদিস নম্বরঃ ৪৩১)।