‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সমস্ত কাজে যথাসম্ভব ডানদিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। তাহারাত অর্জন, মাথা অাঁচড়ানো এবং জুতা পরার সময়ও। (সহীহ বুখারী, অধ্যায়ঃ ৮, হাদিস নম্বরঃ ৪২৬)।