হুযাইফাহ (রাযি.) হতে বর্ণিত যে,

এক ব্যক্তি তার রুকু-সাজদাহ পুরোপুরি আদায় করছিল না। সে যখন সালাত শেষ করলো তখন তাকে হুযাইফাহ (রাযি.) বললেনঃ তোমার সালাত ঠিক হয়নি। রাবী বলেনঃ আমার মনে হয় তিনি (হুযাইফাহ) এ কথাও বলেছেন, (এ অবস্থায়) তোমার মৃত্যু হলে তা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর তরীকার বাইরে হবে।   (সহীহ বুখারী, অধ্যায়ঃ ৮, হাদিস নম্বরঃ ৩৮৯)।