(সহীহ বুখারী , অধ্যায়ঃ ২, হাদিস নম্বরঃ ২৪)।
আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাযি.) হতে বর্ণিত।

একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি তাঁর ভাইকে তখন (অধিক) লজ্জা ত্যাগের জন্য নাসীহাত করছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ ওকে ছেড়ে দাও। কারণ লজ্জা ঈমানের অঙ্গ। (সহীহ বুখারী , অধ্যায়ঃ ২, হাদিস নম্বরঃ ২৪)