(সহীহ বুখারী, অধ্যায়ঃ ৩, হাদিস নম্বরঃ ১২০)
আবূ হুরাইরাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ

আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দু’পাত্র ‘ইলম আয়ত্ত করে রেখেছিলাম। তার একটি পাত্র আমি বিতরণ করে দিয়েছি। আর অপরটি এমন যে, প্রকাশ করলে আমার কণ্ঠনালী কেটে দেয়া হবে। ‘আবদুল্লাহ্ (রহ.) বলেন, হাদীসে উল্লিখিত الْبُلْعُومُ শব্দের অর্থ খাদ্যনালী।   (সহীহ বুখারী, অধ্যায়ঃ ৩, হাদিস নম্বরঃ ১২০)