(সহীহ বুখারী, অধ্যায়ঃ ৮, হাদিস নম্বরঃ ৩৬৬)।
ইবনু ‘উমার (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেনঃ

এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করলো, ইহরামকারী কী পরিধান করবে? তিনি বললেন, সে জামা পরবে না, পায়জামা পরবে না, টুপি পরবে না, যাফরান বা ওয়ার্স রঙের রঞ্জিত কাপড় পরবে না। আর জুতা না পেলে মোজা পরবে। তবে তা কর্তন করে পায়ের গিরার নীচ পর্যন্ত নেবে। নাফি‘ (রহ.), ইবনু ‘উমার (রাযি.)-সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ বর্ণনা করেছেন। (সহীহ বুখারী, অধ্যায়ঃ ৮, হাদিস নম্বরঃ ৩৬৬)।