بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

تَبَّتۡ یَدَاۤ اَبِیۡ لَہَبٍ وَّ تَبَّ ؕ﴿۱

ধ্বংস হউক, আবূ লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হউক সে নিজেও।

مَاۤ اَغۡنٰی عَنۡہُ مَالُہٗ وَ مَا کَسَبَ ؕ﴿۲

উহার ধন-সম্পদ ও উহার উপার্জন উহার কোন কাজে আসে নাই।

سَیَصۡلٰی نَارًا ذَاتَ لَہَبٍ ۚ﴿ۖ۳

অচিরে সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে

وَّ امۡرَاَتُہٗ ؕ حَمَّالَۃَ الۡحَطَبِ ۚ﴿۴

এবং তাহার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,

فِیۡ جِیۡدِہَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ ٪﴿۵

তাহার গলদেশে পাকান রজ্জু।