بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

قُلۡ ہُوَ اللّٰہُ اَحَدٌ ۚ﴿۱

বল, ‘তিনিই আল্লাহ্, এক-অদ্বিতীয়,

اَللّٰہُ الصَّمَدُ ۚ﴿۲

‘আল্লাহ্ কাহারও মুখাপেক্ষী নন, সকলেই তাঁহার মুখাপেক্ষী;

لَمۡ یَلِدۡ ۬ۙ وَ لَمۡ یُوۡلَدۡ ۙ﴿۳

‘তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাঁহাকেও জন্ম দেওয়া হয় নাই,

وَ لَمۡ یَکُنۡ لَّہٗ کُفُوًا اَحَدٌ ٪﴿۴

‘এবং তাঁহার সমতুল্য কেহই নাই।