بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

وَ الَّیۡلِ اِذَا یَغۡشٰی ۙ﴿۱

শপথ রজনীর, যখন সে আচ্ছন্ন করে,

وَ النَّہَارِ اِذَا تَجَلّٰی ۙ﴿۲

শপথ দিবসের, যখন উহা উদ্ভাসিত হয়

وَ مَا خَلَقَ الذَّکَرَ وَ الۡاُنۡثٰۤی ۙ﴿۳

এবং শপথ তাঁহার, যিনি নর ও নারী সৃষ্টি করিয়াছেন-

اِنَّ سَعۡیَکُمۡ لَشَتّٰی ؕ﴿۴

অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির।

فَاَمَّا مَنۡ اَعۡطٰی وَ اتَّقٰی ۙ﴿۵

সুতরাং কেহ দান করিলে, মুত্তাকী হইলে

وَ صَدَّقَ بِالۡحُسۡنٰی ۙ﴿۶

এবং যাহা উত্তম তাহা সত্য বলিয়া গ্রহণ করিলে,

فَسَنُیَسِّرُہٗ لِلۡیُسۡرٰی ؕ﴿۷

আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।

وَ اَمَّا مَنۡۢ بَخِلَ وَ اسۡتَغۡنٰی ۙ﴿۸

এবং কেহ কার্পণ্য করিলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করিলে,

وَ کَذَّبَ بِالۡحُسۡنٰی ۙ﴿۹

আর যাহা উত্তম তাহা অস্বীকার করিলে,

فَسَنُیَسِّرُہٗ لِلۡعُسۡرٰی ﴿ؕ۱۰

তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পথ।

وَ مَا یُغۡنِیۡ عَنۡہُ مَا لُہٗۤ اِذَا تَرَدّٰی ﴿ؕ۱۱

এবং তাহার সম্পদ তাহার কোন কাজে আসিবে না, যখন সে ধ্বংস হইবে।

اِنَّ عَلَیۡنَا لَلۡہُدٰی ﴿۫ۖ۱۲

আমার কাজ তো কেবল পথনির্দেশ করা,

وَ اِنَّ لَنَا لَلۡاٰخِرَۃَ وَ الۡاُوۡلٰی ﴿۱۳

আমি তো মালিক পরলোকের ও ইহলোকের।

فَاَنۡذَرۡتُکُمۡ نَارًا تَلَظّٰی ﴿ۚ۱۴

আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি।

لَا یَصۡلٰىہَاۤ اِلَّا الۡاَشۡقَی ﴿ۙ۱۵

উহাতে প্রবেশ করিবে সে-ই, যে নিতান্ত হতভাগ্য,

الَّذِیۡ کَذَّبَ وَ تَوَلّٰی ﴿ؕ۱۶

যে অস্বীকার করে ও মুখ ফিরাইয়া নেয়।

وَ سَیُجَنَّبُہَا الۡاَتۡقَی ﴿ۙ۱۷

আর উহা হইতে দূরে রাখা হইবে পরম মুত্তাকীকে,

الَّذِیۡ یُؤۡتِیۡ مَالَہٗ یَتَزَکّٰی ﴿ۚ۱۸

যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য,

وَ مَا لِاَحَدٍ عِنۡدَہٗ مِنۡ نِّعۡمَۃٍ تُجۡزٰۤی ﴿ۙ۱۹

এবং তাহার প্রতি কাহারও অনুগ্রহের প্রতিদানে নয়,

اِلَّا ابۡتِغَآءَ وَجۡہِ رَبِّہِ الۡاَعۡلٰی ﴿ۚ۲۰

কেবল তাহার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায় ;

وَ لَسَوۡفَ یَرۡضٰی ﴿٪۲۱

সে তো অচিরেই সন্তোষ লাভ করিবে।