بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

وَ الضُّحٰی ۙ﴿۱

শপথ পূর্বাহ্নের,

وَ الَّیۡلِ اِذَا سَجٰی ۙ﴿۲

শপথ রজনীর যখন উহা হয় নিঝুম,

مَا وَدَّعَکَ رَبُّکَ وَ مَا قَلٰی ؕ﴿۳

তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপও হন নাই।

وَ لَلۡاٰخِرَۃُ خَیۡرٌ لَّکَ مِنَ الۡاُوۡلٰی ؕ﴿۴

তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়।

وَ لَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی ؕ﴿۵

অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করিবেন আর তুমি সন্তুষ্ট হইবে।

اَلَمۡ یَجِدۡکَ یَتِیۡمًا فَاٰوٰی ۪﴿۶

তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই?

وَ وَجَدَکَ ضَآلًّا فَہَدٰی ۪﴿۷

তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন।

وَ وَجَدَکَ عَآئِلًا فَاَغۡنٰی ؕ﴿۸

তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করিলেন,

فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡہَرۡ ؕ﴿۹

সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হইও না ;

وَ اَمَّا السَّآئِلَ فَلَا تَنۡہَرۡ ﴿ؕ۱۰

এবং প্রার্থীকে ভর্ৎসনা করিও না।

وَ اَمَّا بِنِعۡمَۃِ رَبِّکَ فَحَدِّثۡ ﴿٪۱۱

তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও।