بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

وَ السَّمَآءِ ذَاتِ الۡبُرُوۡجِ ۙ﴿۱

শপথ বুরূজবিশিষ্ট আকাশের,

وَ الۡیَوۡمِ الۡمَوۡعُوۡدِ ۙ﴿۲

এবং প্রতিশ্রুত দিবসের,

وَ شَاہِدٍ وَّ مَشۡہُوۡدٍ ؕ﴿۳

শপথ দ্রষ্টা ও দৃষ্টের

قُتِلَ اَصۡحٰبُ الۡاُخۡدُوۡدِ ۙ﴿۴

ধ্বংস হইয়াছিল কুণ্ডের অধিপতিরা

النَّارِ ذَاتِ الۡوَقُوۡدِ ۙ﴿۵

ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি,

اِذۡ ہُمۡ عَلَیۡہَا قُعُوۡدٌ ۙ﴿۶

যখন উহারা ইহার পাশে উপবিষ্ট ছিল;

وَّ ہُمۡ عَلٰی مَا یَفۡعَلُوۡنَ بِالۡمُؤۡمِنِیۡنَ شُہُوۡدٌ ؕ﴿۷

এবং উহারা মু'মিনদের সঙ্গে যাহা করিতেছিল তাহা প্রত্যক্ষ করিতেছিল।

وَ مَا نَقَمُوۡا مِنۡہُمۡ اِلَّاۤ اَنۡ یُّؤۡمِنُوۡا بِاللّٰہِ الۡعَزِیۡزِ الۡحَمِیۡدِ ۙ﴿۸

উহারা তাহাদেরকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে, তাহারা বিশ্বাস করিত পরাক্রমশালী ও প্রশংসার্হ আল্লাহে-

الَّذِیۡ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ؕ وَ اللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدٌ ؕ﴿۹

আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যাঁহার; আর আল্লাহ্ সর্ববিষয়ে দ্রষ্টা।

اِنَّ الَّذِیۡنَ فَتَنُوا الۡمُؤۡمِنِیۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ثُمَّ لَمۡ یَتُوۡبُوۡا فَلَہُمۡ عَذَابُ جَہَنَّمَ وَ لَہُمۡ عَذَابُ الۡحَرِیۡقِ ﴿ؕ۱۰

যাহারা বিশ্বাসী নরনারীকে বিপদাপন্ন করিয়াছে এবং পরে তওবা করে নাই তাহাদের জন্য তো আছে জাহান্নামের শাস্তি, আছে দহন যন্ত্রণা।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ جَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۬ؕؑ ذٰلِکَ الۡفَوۡزُ الۡکَبِیۡرُ ﴿ؕ۱۱

অবশ্যই যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, ইহাই মহাসাফল্য।

اِنَّ بَطۡشَ رَبِّکَ لَشَدِیۡدٌ ﴿ؕ۱۲

তোমার প্রতিপালকের মার বড়ই কঠিন।

اِنَّہٗ ہُوَ یُبۡدِئُ وَ یُعِیۡدُ ﴿ۚ۱۳

তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,

وَ ہُوَ الۡغَفُوۡرُ الۡوَدُوۡدُ ﴿ۙ۱۴

এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়,

ذُو الۡعَرۡشِ الۡمَجِیۡدُ ﴿ۙ۱۵

র্আশের অধিকারী ও সম্মানিত।

فَعَّالٌ لِّمَا یُرِیۡدُ ﴿ؕ۱۶

তিনি যাহা ইচ্ছা তাহাই করেন।

ہَلۡ اَتٰىکَ حَدِیۡثُ الۡجُنُوۡدِ ﴿ۙ۱۷

তোমার নিকট কি পৌঁছিয়াছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত-

فِرۡعَوۡنَ وَ ثَمُوۡدَ ﴿ؕ۱۸

ফির‘আওন ও সামূদের?

بَلِ الَّذِیۡنَ کَفَرُوۡا فِیۡ تَکۡذِیۡبٍ ﴿ۙ۱۹

তবু কাফিররা মিথ্যা আরোপ করায় রত;

وَّ اللّٰہُ مِنۡ وَّرَآئِہِمۡ مُّحِیۡطٌ ﴿ۚ۲۰

এবং আল্লাহ্ উহাদের অলক্ষ্যে উহাদেরকে পরিবষ্টন করিয়া রহিয়াছেন।

بَلۡ ہُوَ قُرۡاٰنٌ مَّجِیۡدٌ ﴿ۙ۲۱

বস্তুত ইহা সম্মানিত কুরআন,

فِیۡ لَوۡحٍ مَّحۡفُوۡظٍ ﴿٪۲۲

সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।